
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২’ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সম্মাননা প্রদান করা হয়েছে । শনিবার দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিস হাসপাতাল হলরুমে ঠাকুরগাঁও ও রাণীশংকৈল পৌরসভার মেয়র,কাউন্সিলরদের মাঝে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পীরগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা ও রাণীশংকৈল পৌরসভার মোস্তাফিজুর রহমান সহ রানীশংকৈল ‘পৌরসভার নির্বাচিত কাউন্সিলরদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান