
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মোঃ মাসুম জোমাদ্দার (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকার ইউশা ফিলিং সোটশনের সামনে জেবি পবিরহন নামের ভান্ডারীয়া অভিমুখি যাত্রীবাহী বাস থেকে আটক করা হয় তাকে। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ। গ্ৰেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাসুম রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত ইয়াকুব আলী জমাদ্দরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী জেবি পরিবহনে মাসুম ফেনি থেকে গাঁজা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে আাটক করে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান