
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের একরামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই ডাকাত দল বাড়ির দুই নারীকে আহত করে সাড়ে ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে ৮৯ হাজার ৫ শত টাকা উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছেন।
স্থানীয়রা জানান, বড়খাতা বাজারের ওষুধ ব্যবসায়ী একরামুল হকের বাড়িতে রাত ৮টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা একরামুলের স্ত্রী ফেরদৌসি বেগম ও মা আমিনা বেগমকে রশি দিয়ে বেঁধে বাড়ির আলমারী ভেঙে সাড়ে ১৮ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন একরামুল হক।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ৮৯ হাজার ৫ শত টাকা উদ্ধারসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহুর্তে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল