
মোঃ মাসুদ রানা রাশেদ: করোনায় ক্ষতিগ্রস্থ লালমনিরহাটের ২০ শিক্ষার্থীকে বাই সাইকেল উপহার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ব্যাচের অনার্সের বন্ধু সংগঠন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে ডিইউ অনার্সের উদ্যোগে লালমনিরহাট জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ বাই সাইকেল উপহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাই সাইকেল তুলে দেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।
এ সময় লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, এটিএন বাংলার নিউজ এডিটর নাদিরা কিরণ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, ব্যবসায়ী ও রাজনৈতিক মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটির উপ-পরিচালক নজীর আহমেদ সিয়াব, ব্যবসায়ী আবু সাদাত শাহীনসহ বন্ধু সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু