
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ উপজেলার খাট নগর ইউনিয়নের চকনামাজু ও পাহিড়া পুকুর গ্রামে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ রেজাউল করিম (৪০) পিতা মৃত আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন ও মোঃ মাহতাব আলি (২৮)পিতা মোহাম্মদ তইবুর রহমান। অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে দশ পিস ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট ও কিছু টাকা পাওয়া যায়।
পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম খান এর নির্দেশক্রমে এসআই আব্দুর রহিম ও এ এস আই গোলাম রাব্বানী তাদের সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করে তাদের উক্ত ইউনিয়নের মালিপাড়া থেকে আটক করেছেন বলে জানা যায়। তাদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে ও এর ভিত্তিতে বুধবার তাদের জেলহাজতে পাঠানো হবে বলে থানা অফিসার ইনচার্জ মোবাইলফোনে নিশ্চিত করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল