
গোলাম রব্বানী দুলালঃ বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী তাঁরাপদ বর্মন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত শ্রী তারাপদ বর্মন উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার মৃত শিরীষ চন্দ্র বর্মনের ছেলে।
জানা যায়, সোমবার বেলা ১২টায় শ্রী তাঁরাপদ বর্মন নিজ বাড়িতে বৈদ্যুতিক বাতি লাগাতে গিয়ে বিদ্যুতের প্রচÐ শক পায়। এতে সে গুরুতর আহত হয়ে পরে। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যৃ মামলা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ