
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে আগানগর ইউনিয়নের গোকুল নগরে নৌ ডাকাতের কবলে পড়ে পৌর এলাকার চন্ডিবের পলতা কান্দা গ্রামে নাইম (১৯) নামে এক মৎস জীবি মারাত্মক রক্তাক্ত জখম হয়েছে। গতকাল ৬ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে মেঘনা নদীতে মৎস শিকার করতে গেলে উক্ত ঘটনাটি ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে নাইম প্রতিবেশী মুন্না কে নিয়ে মৎস শিকারে যায়। পরে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের নৌকার নিকট এসে নাইমের হাত -পা বেধে ফেলে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে তার মাথায় ও হাতে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নাইম বাড়িতে চলে যায়। ঘটনার সময় তার মোবাইল ফোন ও মাছ শিকারের জাল গুলো নিয়ে যায়। উক্ত ঘটনায় নাইমের বড় ভাই হালিম বাদী হয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিটে একটি অভিযোগ দায়ের করে। ভৈরব নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ সাইদুর রহমান বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল