
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামিলীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আকমাল হোসেন হাজারো জনসামর্থনের মিছিল সংসদ সদস্য তানভীর ইমামের চা-চক্রে যোগদান করেন। সোমবার বিকেলে সদর ইউনিয়নের চালা সংসদ সদস্য তানভীর নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও চা-চক্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেন হাজারো জনসামর্থনে সদর ইউনিয়ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী শ্রীকোলা জড় হয় ৷
এসময় সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আকমাল হোসেনের নামে বিভিন্ন স্লোগান দেন এবং সংসদ সদস্য তানভীর ইমাম কে রাস্তার দুপাশে দাড়িয়ে স্বাগত জানান। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এই বর্ষীয়ান রাজনীতিবিদ আকমাল হোসেন চেয়ারম্যান থাকাকালীন বারবার বিএনপি জামাতের হিংসাত্মক হামলার শিকার হয়েছেন। সবকিছু উপেক্ষা করেই আবারও সদর ইউনিয়ন আওয়ামিলীগের হাল ধরেছেন। আগামী ইউপি নির্বাচনে তিনি সদর ইউনিয়ন আওয়ামিলীগ থেকে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন প্রত্যাশা করছেন। সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনায় বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ড পরিচালনা করেছে এবং সদর ইউনিয়ন আওয়ামিলীগ কে সুসংগঠিত করেছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল