
মোহাম্মদ পলাশ মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় থানা পুলিশের চলমান নিয়মিত মাদকবিরোধী অভিযানের ৩য় দিনে থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মোট ৬০ পিচ্ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপতার করেছে। জেলা পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান এর নির্দেশে ৩য় দিনের অভিযানে সিনিয়র এএসপি কসবা সার্কেল নাহিদ হাসান ও অফিসার ইনচার্জ, আখাউড়া থানার দিক-নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হচ্ছে। আখাউড়া থানার এসআই ময়নাল হোসেন খান এর নেতৃত্বে একটি বিশেষ টিম আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ ০৫নং ওয়ার্ডের অন্তর্গত মালদারপাড়া সাকিন হইতে ০৩ সেপ্টেম্বর ২০২১খ্রি: তারিখ অনুমান ১৮.০৫ ঘটিকার সময় লাকী বেগম (৩৫) এর বসত ঘর হইতে ৬০(ষাট) পিচ্ ইয়াবা ট্যাবলেট সহ আসামী লাকী বেগম (৩৫), স্বামী- মানিক মিয়া, সাং- ছয়ঘড়িয়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে- মালদারপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে হাতে নাতে গ্রেফতার করেন। অদ্যই তাহাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান