
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে আদমদীঘি থানা পুলিশ আয়োজিত নারী ও মেয়েদের লিঙ্গ সহিংসতা থেকে রক্ষা করার জন্য উদ্যোগ গ্রহন ও বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ উপলক্ষ্যে “কমিউনিটি সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১২টায় সান্তাহার পৌর শহরের ৫নং ওয়ার্ড হার্ভের মোড়ে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ । এছাড়াও বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর জিআরএম শাহজাহান, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম, এ এস আই মালেকা খাতুন, এ এস আই রুস্তম ফারুক প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান