
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক হয়েছে। শনিবার (৪ঠা আগস্ট) দর্শনা থানাধীন প্রতাপপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শনিবার বেলা ৩টার সময় দর্শনা থানার এসআই সুমন্ত বিশ্বাস সঙ্গীয় অফিসারসহ দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন প্রতাপপুর গ্রামের পশ্চিমপাড়ায় জনৈক মোঃ আঃ মজিদের বসতবাড়ির সন্নিকটে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ২৩ বোতল ফেন্সিডিলসহ চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের মোঃ শামসুল আলমের ছেলে মোঃ শাহিন (৪০) ও শাহিনের স্ত্রী মোছাঃ এমিলি খাতুন (৩৫)-কে আটক করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।এলাকা সুত্রে জানা যায় লকডাউন ওঠে যাওয়ার পর থেকে এলাকায় মাদকসেবিদের আনাগুনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক