
এম হিরন প্রধান : কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণ গাঁও নিবাসী মো. আলফাজ উদ্দিন প্রধান আর নেই। বিশিষ্ট সমাজ সেবক মো. আলফাজ উদ্দিন। যুবদল সনমানিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. ওমার ফারুক-এর বাবা। আজ ৪ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫.৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন”। মৃত্যু কালে তাঁর বয়স হয়ে ছিলো ৭৫ বছর। আলফাজ উদ্দিন মৃত্যু কালে স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়ে সন্তান ও অসংখ্য বন্ধুবান্ধব ও হিতাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। উল্লেখ্য, তিনি ঢাকা জেলা ও গাজীপুর জেলা পরিষদে চাকুরী করতেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে মরহুম ব্রি: জেনারেল হান্নান শাহ এর ছেলে শাহ রিয়াজুল হান্নান হাসপাতালে উপস্তিত হয়ে মরহুমের ছেলে সহ আত্মীয় সজনদের শান্তনাদেন এবং মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বাংলাদেশ কৃষক লীগ নেতা মো. জসিম উদ্দিন প্রধান, বনানী থানা বিএনপি নেতা সাইফুল ইসলাম সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীকাল রবিবার সকাল ১০ টায় তাঁর নামাজে জানাজা দক্ষিণ গাঁও নূরীয়া মুহাম্মদিয়া আবদুল গনি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হবে। মরহুম আলফাজ উদ্দিন আমার কাকা হয়। আমার কাকার জন্য সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন- আমিন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ