
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিকবৃন্দের সঙ্গে দিনব্যাপি মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদ। আজ ৪ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’র’ সভাপতিত্বে বঙ্গবন্ধু হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন। দিনব্যাপী সাংবাদিকতার ধারাবাহিকতা ও মান উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা করেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এস এম বাক্কী বিল্লাহ, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল,
ভৈরব টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক ও এনটিভি’র’ ষ্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, দৈনিক ইত্তেফাকের ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান মোল্লা, বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, দৈনিক মানবকণ্ঠের ভৈরব প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান প্রমুখ। উক্ত সভাটি সঞ্চালনা করেন প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের হাতে উপহার তুলে দেন উপজেলা প্রশাসন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল