
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সড়ক দূঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৬ দিকে উপজেলা(সদর) টিএমএসএস ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে একই দিক থেকে আসা ট্রাকের চাপায় রাজ কুমার দেবনাথ(৩৬) নামের এক ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নিহত ব্যাক্তি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার তারাপুর গ্রামের বাদল চন্দ্র দেবনাথ এর ছেলে।
বগুড়ার শেরপুর হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ বানিউল আনাম জানান, সকাল ৬দিক একই দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে তার মৃত্যু হলে উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ