হোম » সারাদেশ » বদলগাছীতে মৎস্য চাষীদের মাঝে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

বদলগাছীতে মৎস্য চাষীদের মাঝে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও সুফলভোগীদের মধ্যে মৎস্য উপকরণ বিতরণ করা হয়। বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্যচাষীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজুল হক। কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের ৩ গ্রুপে দুঃস্থ মৎস্য চাষীদের মধ্যে মোট ৩০ বস্তা মৎস্য খাদ্য উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। সংগে ছিলেন ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহম্মেদ প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!