
মো:রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি: অপসাংবাদিকতা প্রতিরোধে নীলফামারীর ডোমার উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রশিকা হলরুমে ডোমার প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ধসঢ়;ফর আলীর সভাপতিত্বে উক্ত কমিটি গঠিত হয়েছে।
ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো আহবায়ক, বাংলাদেশের রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আমাদের অর্থনীতি,ডেইলি বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রতন কুমার রায় যুগ্ন-আহবায়ক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ময়নুল হক ও নয়ানিগন্ত পত্রিকার প্রতিনিধি তোজাম্মেল হোসেন মজ্ঞু যুগ্ন-আহবায়ক এবং ডোমার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ডোমার সাংবাদিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।
সভায় বক্তরা জানান, বর্তমানে অনিবন্ধিত অনলাইনের নামধারী কিছু অপসাংবাদিকদের দৌরাত্ম বেড়ে গেছে। তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হুমকী-ধামকী দিয়ে সাংবাদিকতা পেশাকে কুলষিত করছে। অপসাংবাদিকরা প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। ওইসব অপসাংবাদিকদের রুখতে ডোমার সাংবাদিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান