হোম » সারাদেশ » কালিহাতীতে সার্কেল সিঃ এএসপির সাথে সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

কালিহাতীতে সার্কেল সিঃ এএসপির সাথে সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতি সার্কেল সিনিয়র এএসপি মোঃ শরিফুল হক এর সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ম্যানেজার এবং সিনিয়র অফিসারগণদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) কালিহাতী সার্কেল অফিসারের কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। এসময় ব্যাংকসমূহের সার্বিক নিরাপত্তা সংক্রান্তে জরুরী দিক নির্দেশনা এবং সুপারিশ করা হয়। কালিহাতি সার্কেলের সিনিয়র এএসপি মো: শরিফুল হক সভাপতির বক্তব্যে বলেন, সরকারি-বেসরকারি সকল ব্যাংকের সামগ্রিক কার্যক্রমে পুলিশি নিরাপত্তা ও সহায়তা দিতে পুলিশ বদ্ধপরিকর।
পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী জাতীয় ও সার্বিক অর্থনীতির শতভাগ নিরাপত্তা বজায় রাখতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

সর্বশেষ তিনি উপস্থিত সকল ব্যাংক কর্মকর্তাদের নিকট থেকে স্ব-স্ব ব্যাংকের ৩৬০ ডিগ্রী নিরাপত্তা নিশ্চিতকল্পে সহায়তা কামনা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!