
জেএম.মমিন, ভোলাঃ ভোলার বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের জালে ধরা পড়েছে ১০টি সেইল ফিশ। সোমবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের একটি মৎস্য ঘাটে ২৫ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়। ভোলার খাল মৎস্য ঘাটের আড়ৎদার মো. জাকির হোসেন বলেন, সাগরের মোহনায় জেলেদের জালে ওই ১০টি মাছ ধরা পড়ে। পরে সেগুলো ঘাটে নিয়ে আসলে ডাকের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, ভোলায় প্রথমবারের মত এ মাছ ধরে পড়েছে। মাছগুলোকে সেইল ফিশ বা পাখি মাছ বলা হয়ে থাকে। মূলত মাছগুলো গভীর সমুদ্রের দ্রুতগতির মাছ। এগুলো মানবদেহের জন্য বেশ উপকারী। এর আগে গত ২৬ ও ২৭ আগস্ট পটুয়াখালীতে জেলেদের জালে ১৫টি সেইল ফিশ ধরা পড়েছে। পরে সেগুলো স্থানীয় মৎস্য বন্দরে বিক্রি করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক