
একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (২৮ আগস্ট) সুস্থ হয়ে হাসপাতাল থেকে তোয়াব খান বাসায় ফেরেন। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৭ আগস্ট দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসেও পানি জমেছে।
ওইদিন সাংবাদিক তোয়াব খানকে রাত প্রায় দেড়টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার উন্নতি হয় তাকে বাসায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে