
ফারুক হোসেন: উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পরা ঔতিহ্যবাহী রুহিয়া রেলস্টেশনে ছাউনি নির্মান, আসন সংখ্যা বৃদ্ধি করার ঘোষনা দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনে যাত্রাবিরতিকালে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দাবির মুখে রেলমন্ত্রী উপরোক্ত ঘোষণা দেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় একতা এক্সপ্রেস ট্রেন রুহিয়া রেল ষ্টেশনে পৌছালে রেলমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ বলে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রেলমন্ত্রীকে স্বাগত জানিয়ে শ্লোগান দিতে থাকে । এ সময় রেলমন্ত্রী সুজন তার কেবিন থেকে রেলের দরজায় এসে দাড়ালে রুহিয়া আওয়ামীলীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান হয়। উপস্থিত নেতৃবৃন্দ রুহিয়া রেল ষ্টেশনটি একটি ঐতিহ্যবাহী রেলষ্টেশন দাবি করে দীর্ঘদিনেও এর উল্লেখ্যযোগ্য উন্নয়ন হয়নি।
সেজন্য যাত্রীদের জন্য টিনশেড নির্মান, ডবল প্লাটফর্ম নির্মান, ওভারব্রিজ নির্মান, যাত্রীদের আসন সংখ্যা বৃদ্ধি, কম্পিউটারাইজ টিকেট সরবরাহের দাবি জানান। এছাড়াও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি ও দোলনচাপা ট্রেন চালুর দাবি জানান। মন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি ব্যতিত সকল দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। পরে তিনি ঠাকুরগাঁও-১ আসনের এমপি, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের খোজ খবর নেন এবং তাকে সালাম জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুল্লাহ, রুহিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, তোফাজ্জল হোসেন, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহিলা, ২০নং রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক, রুহিয়া থানা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়গামী আপ ৭০৫ একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় অভিমুখে রওয়ানা করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক