
রবিউল হাসান লায়ন: ২৬ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে নিরন্তর সংগ্রাম করে চলেছেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চরহরিপুর গ্রামের বিধবা পেয়ারা বেগম। ২০ বছর আগে মারা যান স্বামী। আশ্রয় নেন অভাবী ভাইয়ের বাড়ির এক কোনে। এমন অবস্থার কথা জানতে পারেন জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। পরে বৃহস্পতিবার বিকালে তিনি তাকে তার কার্যালয়ে ডেকে পাঠান এবং তার যাবতীয় বিষয় জানার পর তার দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। শুধু এটাই প্রথম নয় তিনি জামালপুরে আসার পর হতেই এমন অনেক লোককে তিনি সহায়তা করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান