
নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নিপু নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে এক গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রাতেই নির্যাতিতা ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছে।বৃস্পতিবার ধর্ষণচেষ্টার অভিযুক্ত নিপুকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। ।গ্রেফতারকৃত নিপু (২৪) উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহিন কাজির ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,বুধবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ওই ছাত্রী তাল কুড়াতে গেলে শিশুটিকে নিপু ভুলিয়ে পাশে একটি লেবু বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে।এসময় শিশু ছাত্রীটির চিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করলেও পালিয়ে যায় ঘাতক নিপু।পরে পুলিশে খবর দিলে নিপুকে আটক করে পুলিশ। বৃস্পতিবার দুপুরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত নিপুকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত