
গোলাম রব্বানী দুলাল: বৃহস্পতিবার সকালে বগুড়ার সান্তাহারে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ পৌর শহরের কলেজ রোডে মসজিদ মার্কেটে এলাকা থেকে ১৫ লিটার চোলাই মদসহ স্বপন বাঁশফোর (২২) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে। স্বপন বাঁশফোর নওগাঁর আত্রাই উপজেলার জাত আমরুল গ্রামের বিশ্বনাথ বাঁশফোরের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর ইসলাম জানান, গোপন সূত্রে জানতে পারি সান্তাহার পৌর শহরের ষ্টেশন রোডের মসজিদ মার্কেটের সামনে এক মাদক ব্যবসায়ি চোলাই মদ কেনা-বেচার জন্য অপেক্ষা করছে। দ্রæত সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি স্বপন বাঁশফোকে ১৫ লিটার চোলাই মদসহ আটক করা হয়। আদমদীঘি থানায় মামলা দায়েরর পর তাঁকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের