
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী মিঠাপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে এসে বৃক্ষ রোপন করলেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ। ২৪ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে ১ টি আম গাছ রোপন করেন। সেখান থেকে তিনি মিঠাপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেখানকার উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন।
সেবা প্রত্যাশীদের জন্য নির্মানাধীন গোলঘর নির্মাণ কার্যক্রম দেখেন এবং ২ টি ডাব গাছ রোপন করেন। সর্বশেষ তিনি আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন। সেখানকার বাসিন্দাদের কাছে সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং ১ টি বাতাবিলেবুর গাছ রোপন করেন। আশ্রায়ন বাসিন্দাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল বিতরন কার্যক্রম দেখেন।
এ সময় জেলা প্রশাসকের সংগে ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শ্রী অধির চন্দ্র সাহা, এস এম সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য আহসান হাবীব হাবিল, সাধন সরকার, মাহবুবুর রহমান নয়ন, দেলোয়ার হোসেন সাইদুর প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু