
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত বেনীপুর ও নিমতলা বিওপি’র টহল দলের পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য আটক হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৮ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টার সময় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত বেনীপুর বিওপি’র টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নবদুর্গাপুর গ্রামের আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৫৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।এই এলাকায় করোনা মহামারী অবস্থা বিরাজ করা সত্ত্বেও মাদক ব্যবসা থেমে নেই। মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের মুল ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসি জানায় এই এলাকার মুল হোতাদের গ্রেফতার করে সঠিক বিচারের আওতায় আনা সম্ভব।
এছাড়া বুধবার (১৮ই আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় একই ব্যাটালিয়নের অধীনস্ত নিমতলা বিওপি’র টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান