
মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞায় ঘরে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নে কৃষ্ণরামপুর গ্রামের আক্তার মিয়ার বাড়ির ডাঃ খুরশিদ আলম ও আমিনুল ইসলাম সেলিমের ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলা উদ্দিন ও তার স্ত্রী হাসিনা ইয়াছমিন গুরুতর অসুস্থ অবস্থায় ফেনী জেনারেল হসপিটালে ভর্তি করা হয়।
আমিনুল ইসলাম সেলিম জানান, রাতে খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে দুর্বৃত্তের দল ঘরে চেতনানাশক স্প্রে করে জানালার গ্রিল ভেঙে আলমিরায় রক্ষিত ৮ ভরি স্বর্ণ অলংকার ও নগদ ৫৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এতে তাদের ঘরের ৫ জন অসুস্থ হয়।
অপরদিকে ডাঃ খুরশিদ আলমের ঘরে তাদেরকে মঙ্গলবার সকালে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে অচেতন অবস্থায় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফেনী জেনারেল হসপিটালে প্রেরণ করে। দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান