হোম » প্রধান সংবাদ » বগুড়ায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বগুড়ায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এম.এ রাশেদ: বগুড়ার সদর উপজেলায় হাসিবুল ইসলাম হাসিব (৩০) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ১৬-ই আগস্ট (সোমবার) সকাল ১০ টার দিকে হাসিবের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাসিব শহরের দত্তবাড়ি এলাকার মোস্তাফা নুরুল ইসলামের ছেলে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব ঋণগ্রস্থ হয়ে পড়েছিলেন। পাওনাদারদের চাপে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। রোববার তার ব্যক্তিগত মোটরসাইকেলটি বিক্রি করেন হাসিব। এ নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাগ্ববিতণ্ডা হয় তার। সবশেষ সোমবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। কিছুক্ষণ পরই বাড়ি ফিরে নিজ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। অনেক সময় অতিবাহিত হলেও ঘর থেকে বের হচ্ছিলেন না তিনি। পরিবারের অন্য সদস্যদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়। তারা হাসিবকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু হাসিবের

কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে হাসিবকে সিলিংফ্যানের সঙ্গে গলায় বিছানার চাঁদর পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা হাসিবকে ওই অবস্থা থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে হাসিবের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানতে চাইলে সদরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, হাসিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!