
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বজ্রপাতে দুই জন কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বিকাল পাঁচটার সময় শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন পরিষদের আগ্রা পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় বজ্রপাতে দুই জনের আকস্মিক মৃত্যু হয় । জানা গেছে আগ্রা পাঁচবারিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৫) ও খোকার ছেলে রাকিবুল ইসলাম (২৪)ওই দিন বিকাল বেলা মরিচের জমিতে
নিড়ানি কাজ করতেছিল । বিকেলবেলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে এ ঘটনায় উভয়ই ঘটনাস্থলেই মৃত্যুবরণ। করেন আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় দুজনেরই জানাজা নামাজ ও দা ফোন একসঙ্গেই সম্পন্ন করা হয়েছে। উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন ৪২- বগুড়া ৭ শাজাহানপুর গাবতলী আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের
অন্যতম সদস্য সোহরাব হোসেন ছান্নু, আরো উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, শাজাহানপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু