হোম » প্রধান সংবাদ » চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারো ৭জনের প্রাণহানী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারো ৭জনের প্রাণহানী

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : লাগামহীন বেপরোয়া চালকের কারণে আবারো ৭টি তাজা প্রাণ গেলো । ১৫ই আগষ্ট সকাল অনুমানিক ০৯.৫৮ ঘটিকার সময় চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের অর্ন্তগত আতব্বর পাড়া সাকিনস্থ কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের পাশে চট্টগ্রাম গামী নোয়া মাইক্রোবাস যাহার রেজিঃ নং- চট্টঃ মেট্রো-চ-১১-২৬৯০ নিয়ন্ত্রন হারাইয়া রাস্তার পাশে খাদ/ডুবায় পড়ে নোহা মাইক্রোবাসের ভিতর থাকা যাত্রী ১।
পূর্নিমা (৩০), স্বামী- প্রদ্বীপ, ২। সার্থক (০৩ বছর), পিতা- প্রদ্বীপ, মাতা- পূর্নিমা, উভয় সাং- ঘোনাপাড়া, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, ৩। রতন বিজয় (৫০), পিতা- রাম মাষ্টার, ৪। মধুমিতা (৪৫), স্বামী- রতন বিজয়, উভয় ০১নং ওয়ার্ড, ইউনিয়ন ডুলাহাজারা, ৫। রানী রুদ্র (২৪), পিতা- শংকর রৌদ্র, ৬। অজ্ঞাত নামা মহিলা, পিতা/স্বামী- অজ্ঞাত, উভয় ঠিকানা অজ্ঞাতসহ পথচারী ৭। হারেজা বেগম (৬০), স্বামী- ইসমাইল হোসেন, ০৩নং ওয়ার্ড,
ইউনিয়ন ফাঁসিয়াখালী, সর্ব থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার ঘটনাস্থলে মারা যায় এবং আহত ১। প্রদ্বীপ, ২। শ্যামলী, ৩। বাবর আলীদেরকে উপস্থিত স্থানীয় লোকজন চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়া যায় এবং ৪। অজ্ঞাত নামা একজন পুরুষ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়া যান। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!