
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়া সদরে গোকুল ইউনিয়ন পরিষদে ২৪১ টি হত দরিদ্র পরিবারের মাঝে মাসিক( জুলাই-আগস্ট) দুই মাসের ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে গোকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। চাল বিতরণের পূর্বে তিনি বলেন,
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় মানব কল্যানে কাজ করে যাচ্ছেন। তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যে কোন দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে থেকে সেবা ও সাহায্য সহযোগিতা করছেন। বর্তমান করোনাকালীন সময়ে কর্মহীনদের জন্য সুরক্ষা সামগ্রী, খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন।
পরিশেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে এবং সবাইকে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, গোকুল ইউপি সচিব আজমল হোসেন দুলাল, ইউপি সদস্য আলী রেজা তোতন,এমদাদুল হক দুলাল,সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হাজেরা বেগম,উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল,অফিস সহকারী সানোয়ার হোসেন,আব্দুল মোমিন প্রমুখ। সরকারী স্বাস্থ্য বিধি মেনে চাল বিতরণ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান