
ভোলা জেলার দৌলতখাঁন উপজেলায় সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এইচ আর রিয়াজ, গণমানুষের আওয়াজ -শুক্রবার (১৩আগস্ট) সকালে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তার ঘর থেকে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিহত জেসমিন বেগম (১৬) উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে । দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, জেসমিন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। রাত আনুমানিক ১টার দিকে তার মা ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখে
চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়দের সহযোগীতায় আড়া থেকে তার মৃতদেহ নামানো হয়। পরে সকাল ৯টার দিকে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ভোলা হাসপাতালে মর্গে পাঠান। কি কারণে জেসমিন ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত বিষয় হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২