হোম » প্রধান সংবাদ » বগুড়া ডিবির অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

বগুড়া ডিবির অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৯ গ্রাম হেরোইনসহ আব্দুল বারী কে গ্রেফতার করে। গত ১২ আগষ্ট ২০২১ তারিখে ১৭.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা ফিলিং স্টেশন নিশিন্দারা এর পাশে সাইদুর ষ্টোর এর সামনের ঢাকা হতে রংপুরগামী রোডে পাকা রাস্তার ওপর তল্লাসি করে ৩৯ (উনচল্লিশ) গ্রাম হিরোইন সহ আসামী মোঃ আব্দুল বারী (৩৫), কে গ্রেফতার করে।

আব্দুল বারী বগুড়া জেলার গাবতলী থানার কামারচও এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছে দীর্ঘদিন থেকে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!