
রাউজ আলী, পাবনা থেকেঃ পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল পাবনা মেইল ২৪.কম এর সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা -২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে আজ ১০ আগস্ট বেলা ১১ টায় বেড়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেড়া প্রেসক্লাবের সভাপতি শফিউল আযমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ ও সহ-সম্পাদক মহসিন
মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সকল সাাংবাদিক বৃন্দ ,। সাংবাদিকবৃন্দ নির্ভীক সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে নি:শর্তে এ হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে পাবনা ২ আসনের সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজু এ মামলা দায়ের করেন। গত ৮ মার্চ সাবেক সাংসদ আজিজুল হকের পৈতৃক বাড়ি পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পান পাবনা ডিবি পুলিশ। এ সময় দুজনকে আটকও করেন পুলিশ। এ সংক্রান্ত একটি খবর পাবনা মেইল ২৪.কম এ প্রকাশিত হয়।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়