
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে ১২টি বিদেশী বিয়ার ক্যানসহ রিফাত হোসেন রিশাদ (২৪) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সদস্যরা। গ্রেফতার রিফাত হোসেন রিশাদ উপজেলার তামাই মধ্যপাড়া গ্রামের আমির হামজা প্রামানিকের ছেলে। মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন
রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ ভোর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি আভিযানিক দল জেলার বেলকুচি উপজেলার তামাই নতুনপাড়া রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ (বার) টি বিয়ার ক্যানসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার
নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার