
রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহা র করে সিগারেট ও বিড়ি তৈরী করায় ২জনকে আটক করেছে র্যাব-১২। র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র বগুড়া জেলার সোনাতলা থানা এলাকায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করে সিগারেট ও বিড়ি তৈরী করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি),
বিএন এর নেতৃত্বে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ৯ আগষ্ট ২০২১ তারিখ রাত আড়াইটার সময় বগুড়া জেলার সোনাতলা থানাধীন গড় চৈতন্যপুর নয়া পাড়াস্ত আলভি টোবাকো প্রোঃ মোঃ মোস্তাফিজুর রহমান সাদা মিয়া (৪৬) পিতা- মৃত
হাবিবর রহমান, সাং-গড়ফতেপুর এর ফ্যাক্টরীর সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কালোবাজারি ১। শ্রী নিখিল চন্দ্র দাস (৫৬) পিতা-খগেন্দ্র নাথ, সাং কুকি জগন্নাথপুর, থানা-শিবগঞ্জ, ২। মোঃ খোকন মন্ডল (৩৫), পিতা-মোঃ আবুল হোসেন মন্ডল, সাং-পুরকায়েত (বড়গাছা), থানা-সোনাতলা,
উভয় জেলা-বগুড়াদ্বয়কে সর্বমোট ১২,৩৫০ প্যাকেট সিগারেট, ৭২০০ প্যাকেট বিড়ি, ০১ টি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম-০২-০৪৫৬), ০২ টি মোবাইল ও নগদ ৬৫০০/- টাকাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করে সিগারেট ও বিড়ি তৈরী করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সোনাতলা থানায় সোপর্দ করা হয়েছে র্যাব সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার