হোম » অপরাধ-দুর্নীতি » জীবননগর উপজেলার উথলীতে বিজিবি হাতে গাঁজাসহ গ্রেফতার ১। 

জীবননগর উপজেলার উথলীতে বিজিবি হাতে গাঁজাসহ গ্রেফতার ১। 

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার উথলীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজাসহ মোঃ জোবায়ের হোসেন (৩০) নামের এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৮ই আগস্ট) রাত সাড়ে ৮টার সময় ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামি চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আনোয়ারপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
সোমবার দুপুরে ৫৮ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত উথলী বিওপি’র টহল দল রবিবার রাতে জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা নামক স্থানে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১ কেজি ৯৯০ গ্রাম ভারতীয় গাঁজাসহ মোঃ জোবায়ের হোসেন নামের এক আসামিকে আটক করা হয়। এ ঘটনায় দর্শনা থানাধীন হল্ট চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ সাদেক আলী (৪৫)-কে পলাতক আসামি করে আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জীবননগর থানায় সোপার্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!