
রায়হান আলীঃ প্রধানমন্ত্রীর কোভিড-১৯ প্রতিরোধে গণ টিকাদান কার্যক্রমের আওতায় শনিবার (৭ আগস্ট) উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এসময় এই টিকা কেন্দ্র তদারকি ও পরিদর্শণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন ও রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা করোনা ফোকাল পার্সন ডা. আলামিন হোসেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ। এদিন এখানে ৬থশ জনকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান