
দাগনভূঞা প্রতিনিধি: ফেনী দাগনভূঞা উপজেলায় ৭ নং মাতুভূঞা ইউনিয়নে ১৯৫ পিচ ইয়াবাসহ দুইজনকে গত ৬ আগষ্ট রাত সাড়ে আট ঘটিকার সময় হাতেনাতে আটক করেন। থানা সূত্র জানায়, দাগনভূঞা থানায় কর্মরত এ এস আই (নিরস্ত্র) মোঃ কামাল হোসেন, এ এস আই (নিঃ) আবু ইউসুফ ফোর্সসহ মোঃ আবু লোকমান সুজন, পিতা মোঃ মৃত আব্দুল মালেক, গ্রাম রামানন্দপুর (সওদাগর বাড়ী) ৭নং মাতুভূঞা, অপর ব্যক্তি ঝুলন চন্দ্র শর্মা (৩২) পিতা খোকন চন্দ্র শর্মা, সাং-গনিপুর (শীল বাড়ী), ৮নং ওয়ার্ড, দাগনভূঁঞা পৌরসভার বাসিন্দা। এই সংক্রান্ত বিষয়ে মামলা রুজু করে আসামীদ্বয়কে গতকাল শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭