হোম » প্রধান সংবাদ » আলফাডাঙ্গায় নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আলফাডাঙ্গায় নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ করোনা সংক্রমণ বিস্তাররোধে চলমান লকডাউনে ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামাঞ্চলের ক্ষতিগ্রস্ত দিনমজুর, ভ্যানচালক সহ বিভিন্ন পেশার নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  শনিবার (৭ আগস্ট) সকাল ১০টায় পৌরসভার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ‘বন্ধন যুব সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল,
৫ কেজি আটা ও ১ কেজি করে ডাল দেওয়া হয়।  এসব বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা বকুল মুন্সি, জিন্নু রাইন, সংগঠনটির আহবায়ক মো. শাহাবুদ্দিন মুন্সী, যুগ্ম আহবায়ক মো. আকাশ মিয়া, সদস্য দুর্জয় রহমান অনিক, ফয়সাল রেজা প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন, মো রাসেল মিয়া, সজিব তালুকদার ও সৈদয় রাজু
হাবিব। সংগঠনটির উপদেষ্টা বকুল মুন্সি জানান, ‘বন্ধন যুব সংঘ প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় চলমান লকডাউন কর্মসূচিতে সমাজের নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তীতেও এ ধরণের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!