
আটককৃতরা হলো, রংপুর জেলার শান্তিপার্ক পশ্চিমপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে রোকন মিয়া (২৩) ও দিনাজপুর জেলার কুরুশা পশ্চিমপাড়ার মৃত শাহাদত হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল একটি চৌকষ আভিযানিক দল জেলার সলঙ্গার চড়িয়া শিকার পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১ লক্ষ ৬৮ হাজার টাকা, ১ টি ট্রাক এবং ২ টি মোবাইল জব্দ করা
হয়।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২