
গোলাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন অন্যত্র বদলি হওয়ায় তার স্থলাবিশিষ্ট হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে সদ্য যোগদান করলেন শ্রাবণী রায়। তিনি বৃহস্পতিবার এই উপজেলায় যোগদান করেন। তিনি এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। চাকুরীতে পদোন্নতি হয়ে এই প্রথম ইউএনও হিসেবে এখানে যোগদান করলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদানের পূর্বে বিদায়ী নির্বাহী অফিসার সীমা শারমিনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। বিদায়ী ও যোগদান অনুষ্ঠানে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান