
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে করোনা টিকার নিবন্ধনে প্রতারণার অপরাধে প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার নগরজলফৈ অভিযান চালিয়ে সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেফতার করা হয়। এ বিষয়ে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব একটি দল টাঙ্গাইল সদর
উপজেলার নগরজলফৈ অভিযান চালায়। এ সময় আরাফ মডেল মেডিসিন সপের আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে সামাদ মিয়ার ছেলে সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেফতার করে র্যাব সদস্যরা। সে চলমান মহামারী কোভিড-১৯ করোনা টিকা নেয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন করে দেয়ার কথা বলে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ১৫শ’ থেকে ২ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের দণ্ডবিধি এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২