
রবিউল হাসান লায়ন: নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি প্রমুখ। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগ, শহর স্বেচ্ছাসেবক লীগ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান