
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃমানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের ডেফলতলি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো.আলমগীর হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রোববার ( ২৫ জুলাই) বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত আলমগীর হোসেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার হাটাইল গ্রামের ইছামুদ্দিনের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি দৌলতপুর যাচ্ছিলেন আলমগীর। পথিমধ্যে সদর উপজেলার ডেফলতলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর ভাবে আহত হন তিনি।
পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে সিঙ্গাইরে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী