হোম » আইন-আদালত » নওগাঁয় পাট ক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নওগাঁয় পাট ক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় উজ্জ্বল হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল রবিবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের শুকুরের মোড় এলাকার ডিপ ঘরের পাশে পাট ক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উজ্জ্বল হোসেন একই গ্রামের মৃত মোজাহার আলীর একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান- উজ্জ্বল হোসেন এলাকার একটি ডিস লাইনে কাজ করত। তাই প্রায় দিন অনেক রাত করে বাড়ি ফিরতে হত। সকালে ডিপের ঘরের পাশে পাট ক্ষেতের ধারে তার গলাকাটা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরপর তাদের সহযগীতায় নওগাঁ সদর থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে ততক্ষনিক পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান- সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক অবস্থায় লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!