
নবী নেওয়াজ খান বিনুঃ আমার ছোট ভাই শামিম খান ২০ জুলাই২০২১ – সময়: রাত ১০:০০টায় ইমপালস হাসপাতাল ঢাকা, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শামিম তোকে ভুলতে পারছি না কিছুতেই। তোর মত ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। সাধ্যমত চেষ্টা করেছি ,কিন্তু আল্লাহর ইচ্ছার উপর তো কিছু নাই। শুধু ভাই নয় তুই ছিলি একটা ব্যতিক্রম ধরনের মানুষ।
জীবনে তোর ভিতর লোভ লালসা বিলাসিতা বলে কিছু দেখি নাই। কি করে এত সাধারন জীবন যাপন করা যায় তা অবশ্যই তোর কাছে শিক্ষনীয় । তোর এ ভাবে চলে যাওয়া মেনেই নিতে পারছি না।জীবনে সন্তান দের সু শিক্ষা ছাড়া অন্য কোন বিষয়ে তোর কোন মাথা ব্যথা ছিল না। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুতেই তোর চাহিদা ছিল না।
গ্রামের কোন মানুষ এমন কি পৌর এলাকার কোন মানুষের তোর বিরুদ্ধে বলার মত সামান্য কোন উপকরণ খুঁজে পায় না কেউ।মানুষের মুখে শুধু একটাই কথা সদাহাস্য এই মানুষ টা এ ভাবে চলে যাবে মানতে পারছি না।
মাত্র চার ঘন্টা আগে তোর সাথে শেষ কথা বলে বাসায় ফিরলাম বুকে আশা নিয়ে। তোর মনের জোর আমাকে সাহসী করে ছিল। অল্প সময় পর সব শেষ।ওপারে ভালো থাকিস ভাই। আল্লাহ যেন তোকে জান্নাতী করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২