
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি’র হাতে ৪জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। সোমবার (১৯শে জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বাগেরহাট জেলার ফকিরহাট থানার আটটাকা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ হানিফ (৪০), একই থানার ডহরমৌভোগ গ্রামের মৃত নরেন মূখার্জীর ছেলে শ্রী দুলালা মূখার্জী (৬০), কাঠেলি গ্রামের মৃত গোকুল চন্দ্র খা এর ছেলে শ্রী মুকুল চন্দ্র খা (৫২) এবং ঝালকাঠি জেলার সদর থানার কালীবাড়ী গ্রামের সন্তোষ কুমার বনিকের ছেলে শ্রী সৌমির কুমার বনিক (৫৫)।
বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর বিওপি’র সামনের বিজিবি চেকপোস্ট হতে ৪জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৮ বিজিবি’র পরিচালক লে.কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২