
মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): বহুল আলোচিত দাফনের পাঁচ দিন পর কবর থেকে লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২০শে জুলাই) দুপুরে লাবনি আকতার (২০) ময়নাতদন্তের জন্য নিজ বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করেন। ঘটনাটি ঘটেছে, নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নোয়াখলা গ্রামে। মৃত লাবনী আকতারের বাড়ি গ্রামের বড়বাড়ি ও স্বামি একই গ্রামের চমর উদ্দিন মুন্সি বাড়ির ফয়সাল। মাত্র দুই বছরের সংসার লাবনী ও ফয়সালের পরিবারের।
উল্লেখ্যযে, গত বুধবার রাতে নোয়াখালী সদর উপজেলা স্বামির সাথে বসবাস করতেন লাবনী। বুধবার রাতে নিজ গৃহে লাবনী লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে মৃত লাবনি আক্তারের নিজ বাড়িতে বৃহস্পতিবার চাটখিল থানা পুলিশের সহযোগিতা লাশ দাপন করা হয়। দাপনের সময় লাবনীর পরিবারের পক্ষ থেকে কোন প্রকার আপত্তি না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাপন করা হয়েছে। জনমত স্বাভাবিক মৃর্ত্যু নয় বলে এলাকাবাসী সামাজিক যোগাযোগ ফেইসবুকে প্রতিবাদে সোচ্চার হন।
আজ নোয়াখালী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম রনির উপস্থিতে লাশ উত্তোলন করে, ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ৮ নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ জানান, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে অস্বাভাবিক মৃর্ত্যু হলে দোষিদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃৃষ্টি কামনা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান