
মোঃ মাসুদ রানা রাশেদ: বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার আবিদা সুলতানা চলতি বছরের জুন মাসের পারফরমেন্সের ভিত্তিতে ও বিভিন্ন ক্যাটাগরির সার্বিক মূল্যায়নে লালমনিরহাট সদর থানায় কর্মরত এসআই মোঃ নুর আলম সরকারকে শ্রেষ্ঠ এসআই হিসাবে গণ্য করে সম্মাননা স্মারক প্রদান করেন।
জানা গেছে, এসআই নুর আলম সরকার মাদকের উপর কঠোর অবস্থান নেন। লালমনিরহাট সদর থানার অধিনে মাদকের আস্তানাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক ও মাদক পাচারকারীদের আটক এবং মাদক মামলা দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার তার কার্মকান্ড পর্যালোচনা করে তাকে শ্রেষ্ঠ এস আই হিসেবে পুরস্কৃত করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান