
মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৫৫ বছরের এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে ডোমার থেকে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন চিলাহাটি যাচ্ছিল। পথে ডোমার রেলগেট থেকে প্রায় আধা কিলোমিটার উত্তর দিকে পশ্চিম বোড়াগাড়ি এলাকার রেললাইনে শুয়ে থাকা ওই বৃদ্ধার উপর দিয়ে ট্রেন চলে যায়। এতে শরীর থেকে মাথা আলাদা হয়ে
ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, সকাল থেকে অজ্ঞাত ওই বৃদ্ধা রেল লাইনে হাঁটাহাটি করেছিল। রেল লাইনে শুয়ে থাকায় দুপুরে তিতুমীর এক্সপ্রেস ট্রেন তার উপর দিয়ে চলে যায়। এতে শরীর থেকে বৃদ্ধার মাথা কেটে রেললাইনের ধারে ছিটকে পড়ে। বৃদ্ধার লাল রঙের সালোয়ার ও আকাশী রঙের কামিজ পরনে ছিল। চিলাহাটি স্টেশন মাস্টার মোঃ আশরাফুল ইসলাম জানান, সৈয়দপুর জিআরপি থানায় বিষয়টি জানানো হয়েছে। তারা লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত